রিফান্ড ও রিটার্ন পলিসি

Relivon · সর্বশেষ আপডেট: অক্টোবর ২০২৬

আমরা চাই আপনি নিশ্চিন্তে কেনাকাটা করুন। তাই আমাদের নির্দিষ্ট পণ্যে ১৫ দিনের মানিব্যাক গ্যারান্টি রয়েছে। নিচের নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।

১. ১৫ দিনের মানিব্যাক গ্যারান্টি (স্কিনকেয়ার পণ্য)

  1. ব্যবহার শুরুর আগে যে জায়গায় ব্যবহার করবেন, সেই জায়গার একটি পরিষ্কার ছবি তুলে রাখুন।
  2. পণ্যের সাথে দেওয়া নিয়ম মেনে টানা ১৫ দিন সকাল-রাতে ব্যবহার করুন।
  3. ১৫ দিন পর একই জায়গার, একই আলোতে আরেকটি ছবি তুলুন।
  4. সন্তুষ্ট না হলে ডেলিভারির ২০ দিনের মধ্যে দুটো ছবি ও অর্ডার নম্বরসহ আমাদের হোয়াটসঅ্যাপে জানান।
  5. আমরা যাচাই করে পণ্যের মূল্য ফেরত দেব।

২. মানিব্যাকের শর্ত

  • শুধু আমাদের ওয়েবসাইট বা পেজ থেকে সরাসরি কেনা পণ্যে প্রযোজ্য।
  • ব্যবহারের আগে ও পরের দুটো ছবিই লাগবে। ছবি ছাড়া মানিব্যাক দেওয়া সম্ভব নয়।
  • একজন গ্রাহক একটি পণ্যের জন্য একবার মানিব্যাক নিতে পারবেন।
  • ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়; শুধু পণ্যের মূল্য ফেরত দেওয়া হবে।
  • ভুল ব্যবহার বা নিয়ম না মানলে মানিব্যাক প্রযোজ্য হবে না।

৩. টাকা ফেরতের পদ্ধতি

  • যাচাই শেষে ৩–৭ কর্মদিবসের মধ্যে বিকাশ বা নগদে টাকা পাঠানো হবে।
  • টাকা পাঠানোর আগে আমরা ফোন করে নিশ্চিত হব।

৪. ভাঙা, ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য

  • পার্সেল হাতে পেয়ে পণ্য ভাঙা, লিক বা ভুল পণ্য হলে ২৪ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিওসহ জানান।
  • যাচাই করে আমরা বিনা খরচে নতুন পণ্য পাঠিয়ে দেব।

৫. অর্ডার ক্যান্সেল ও পার্সেল রিটার্ন

  • অর্ডার কনফার্মের আগে যেকোনো সময় বিনা খরচে ক্যান্সেল করতে পারবেন।
  • অর্ডার কনফার্মের পর ক্যান্সেল করলে বা পার্সেল গ্রহণ না করলে ডেলিভারি চার্জ দিতে হবে।

৬. যোগাযোগ

📞 কল / হোয়াটসঅ্যাপ: 01710878999
🌐 ওয়েবসাইট: relivonbd.com
প্রয়োজনে যেকোনো প্রশ্ন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনার পাশে আছি।